• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের বিষয়টি না করেননি। তিনি বলছেন, হলে জানবেন।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই পদে নিয়োগ পেয়েছিলেন।

২০২৪ সালে গণ–অভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

তাঁর নিয়োগের সময় প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার আগে বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে বহাল থাকবেন। সূত্র: প্রথম আলো

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ