• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না— হুঁশিয়ারি ইরানের

admin
আপডেটঃ : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানান।

ইউক্রেনের এই হামলায় জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে জানান আরাগচি। ইউরোপকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াতেই ইসরায়েলের নির্দেশেই এই হামলা চালিয়েছে ইউক্রেন— এমনটাই অভিযোগ তেহরানের।

অন্যদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছিলো তারা। সামরিক পণ্য বহন করছিল নৌযানগুলো। প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানকে সহায়তা করছে রাশিয়া।

প্রসঙ্গত, রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ করে আসছে কিয়েভ ও তার মিত্ররা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ