• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা ২০৩১ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম হাতিরঝিলে ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

admin
আপডেটঃ : বুধবার, ১০ জুন, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

বুধবার (১০ জুন) সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৭৫ জন শান্তিরক্ষী শহিদ হয়েছেন। যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের জন্য বিশ্বমঞ্চে এই গৌরব সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করতে হয়েছে।’

তিনি বলেন, নারীরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং আগামী দিনেও এই যাত্রা অব্যাহত থাকবে।

তারেক রহমান বলেন, দেশের সশস্ত্র বাহিনী সম্মানের প্রতীক। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে এবং ঐক্য বিনষ্টের চেষ্টা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভর হতে হবে। সরকার এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীন ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশ মানবতার পক্ষে এবং আগ্রাসন ও সংঘাতের বিপক্ষে কাজ করে যাবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ