• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

admin
আপডেটঃ : রবিবার, ২৪ মে, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মইন উদ্দিন (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।

ঝিলংজা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

গুলিবিদ্ধ মইন উদ্দিনকে (৩৫) প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক জিয়াউল হক (২৭) ঈদগাঁও থানার কালিরছড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আব্দু শুক্কুর ও মো. রুবেল নামে আরও দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামিদের সঙ্গে বিএনপি নেতা লিয়াকত আলীসহ অন্যরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে নিচে নামেন। পরে তারা গাড়িতে উঠার সময় অজ্ঞাতনামা অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। স্থানীয়দের ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা হতে পারে।

এ সময় অস্ত্রসহ একজনকে আটক করে গণধোলাই দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলি জানান, গুলির ঘটনায় একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোলাগুলির সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও নিজ বাড়িতে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছিল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ