• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা চালু হবে : অর্থমন্ত্রী কদমতলীর কারখানায় অগ্নিকান্ডে ৫ জনের লাশ উদ্ধার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ পাম্পে গেলে তেল ও সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যা কোথায়: বাণিজ্যমন্ত্রী জামায়াতও আ.লীগের পথেই হাঁটছে: আবদুস সালাম

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিতে ইরানের হামলা

admin
আপডেটঃ : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইন্টারনেট সিটির একটি ভবনে আছড়ে পড়েছে প্রতিহত করা ড্রোন বা মিসাইল। শনিবার সকালে ভবনটি টার্গেট করে ইরান। যে ভবনটিতে ধ্বংসাবশেষ আঘাত হেনেছে সেটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকলের।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দুইদিন আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানে হামলার হুমকি দেয়। তারা ওরাকল, অ্যামাজন, ফেসবুকসহ ১৮টি প্রতিষ্ঠানের লিস্ট প্রকাশ করে। যারমধ্যে শনিবার সকালে ওরাকলের ভবনে আঘাত হানল প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ।

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি।’

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিসরের ব্যক্তি। আর আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয় হিসেবে শনাক্ত হয়। গতকাল শুক্রবার এ হামলা হয়।

হাবসান গ্যাস স্থাপনা আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র। হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাস্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর উপসাগরীয় আবর দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। প্রথমে এটি শুধুমাত্র সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ ছিল। কিন্তু ইরান এখন বাণিজ্যিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে। মূলত নিজেদের বাণিজ্যিক স্থাপনায় হামলার পর মার্কিনিদের স্থাপনায় হামলার হুমকি দেয় ইরান। দুবাই মেরিনাতে আজকের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে কি না সেটি নিশ্চিত নয়। সূত্র: রয়টার্স, আলজাজিরা

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ