• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

admin
আপডেটঃ : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে তার দপ্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে ডাক টিকেটটি উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপরই স্মারক ডাক টিকেট উন্মোচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উন্মোচন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচির মধ্যে মন্ত্রিপরিষদের সভা রাখেন। এ বছর বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় সভাটি বিকাল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। অতিরিক্ত প্রেস সচিব জানান, সাধারণত প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক করেন, তবে এবারের বৈঠক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাময়িকভাবে এগিয়ে আনা হয়েছে।

স্মারক ডাক টিকেটটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে স্মরণ করে দেশের জনগণ এবং ডাকপ্রেমীদের জন্য বিশেষভাবে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, এই টিকেট দেশের ঐতিহ্য ও মুক্তির ইতিহাসকে সম্মান জানানোর একটি প্রতীক।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ