• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এপিইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর প্রতিনিধি দল আজ ঢাকার আগারগাঁওস্থ ইউজিসি ভবনে নবনিযুক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এপিইউবি চেয়ারম্যান ড. মো. সাবুর খানের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ; সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন; কোষাধ্যক্ষ কাইয়ুম রেজা চৌধুরী; নির্বাহী কমিটির সদস্য ফারুক হাসান; লুৎফে এম. আইয়ুব; নওশাদ শামসুল আরেফিন; এবং আবুল কাসেম হায়দার নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

আলোচনায় বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতে একাডেমিক মানোন্নয়ন, গবেষণা কার্যক্রমের প্রসার, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এর মধ্যে সমন্বয় সাধণ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউজিসি চেয়ারম্যান এপিইউবি প্রতিনিধি দল -কে স্বাগত জানান এবং উচ্চশিক্ষায় প্রবেশাধিকার সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি এ খাতের সার্বিক উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় ইউজিসি সচিব ড. মোহাম্মদ ফখরুল ইসলাম এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠক দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ