• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প ‘হুমকি মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত’—ইরানের প্রেসিডেন্ট ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত

‘হুমকি মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত’—ইরানের প্রেসিডেন্ট

admin
আপডেটঃ : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান আবারও কঠোর অবস্থান স্পষ্ট করেছে। যেকোনো হুমকি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরাসরি মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই বক্তব্য দেন পেজেশকিয়ান। তার মন্তব্যে স্পষ্ট, তেহরান এই চাপের মুখে নতি স্বীকারে রাজি নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো “অযৌক্তিক ও কাণ্ডজ্ঞানহীন হুমকি” রণক্ষেত্রে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের চাপ ও হুমকি বরং ইরানকে আরও ঐক্যবদ্ধ করছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, যারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না, তাদের জন্য এই পথ উন্মুক্ত থাকবে। তবে শত্রুভাবাপন্ন শক্তির ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে পরিষ্কার, দেশটি তাদের জ্বালানি অবকাঠামো ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপস করতে প্রস্তুত নয়। ফলে হরমুজ প্রণালি ও সামরিক উত্তেজনা ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ