• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:

দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী

admin
আপডেটঃ : রবিবার, ২২ মার্চ, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে দল মতের ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার এ দেশ আমার,এ দেশ আপনার,এ দেশ সকল মানুষের। প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় এবার সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছে। বিএনপি এদেশের মানুষের জন্য কাজ করে, মানুষের সাথে এ দলের আত্মার সম্পর্ক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহির হোসেন, তিনি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আরো বলেন, এদেশের মানুষের সেবক হিসেবে কাজ করা করার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।

সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ রাখতে হবে। মানুষ যে আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানো তাদের মুখে হাসি ফোটানোর জন্য সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে। বিএনপি সরকার এদেশের মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।প্রধানমন্ত্রী মন্ত্রী তারেক রহমানের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা শাসক নয়, সেবক হিসেবে কাজ করে চলছি। সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, বিএনপি ৩১ দফা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড, খাল খনন কর্মসূচিতে কোন দুর্নীতি সহ্য করা হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেশকে স্বনির্ভর দেশে হিসেবে গড়ে তুলতে চাই।

রোববার (২২ মার্চ) দুপুরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য জনবান্ধব নেতা প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা সুলতানা নীলা,সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল, অফিসার ইনচার্জ বিরামপুর থানা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুরী চৌধুরীর রুবেল,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, সুধীবৃন্দ সাংবাদিক উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ