• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ইসরাইলে হিজবুল্লাহর হামলা দায়িত্বজ্ঞানহীন: লেবাননের প্রধানমন্ত্রী

admin
আপডেটঃ : সোমবার, ২ মার্চ, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলার কঠোর সমালোচনা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। এই হামলা লেবাননের নিরাপত্তাকে আরও বেশি সংকটের মুখে ফেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ আক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশ সময় সোমবার ভোরে উত্তর ইসরাইলের বন্দরনগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়া হয় লেবানন থেকে। কারা রকেট ছুড়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর দাবি, রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহ অবশ্য এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম লেবানন থেকে রকেট ছোড়া।

তবে এ বিষয়ে রোবববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নাওয়াফ বলেন, ‘এই হামলা ছিল একটি দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক একটি পদক্ষেপ। এ ধরনের হামলা লেবাননের নিরাপত্তাকে আরও বেশি বিপন্ন করে তোলে এবং ইসরাইলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার আজুহাত যোগায়।’

তিনি বলেন, ‘আমরা লেবাননকে আর নতুন কোনো অ্যাডভেঞ্চারে যুক্ত করতে চাই না, এবং লেবাননের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জরুরি পদক্ষেপ নিচ্ছি।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ