অগ্নিকান্ড ডেস্ক রিপোর্টঃ রাজধানী ঢাকার মিরপুরের শেওড়াপাড়া এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এই ঘটনা নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা দেয়।
ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ ও কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
![]()