• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

admin
আপডেটঃ : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ধসিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার এইটে খেলা নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

ভারতের বিপক্ষে রেকর্ড ১৭৬ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পরে যায় পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৮ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান।

দলের হয়ে ৩৪ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। এছাড়া ২৩ রান করেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। প্রথম সারির ৪ ব্যাটসম্যানসহ মোট ৭ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। যে কারণে হার এড়াতে পারেনি পাকিস্তান।

এদিন আগে ব্যাট করে ইশান কিষানের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৭৬ রানের রেকর্ড গড়ে ভারত।

একটা সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল উত্তেজনায় ঠাসা। ম্যাচের পরতে পরতে থাকত রোমাঞ্চ। ম্যাচের শুরু থেকে শেষ বল পর্যন্ত লড়াই হতো শ্বাসরুদ্ধকর। এমনকি শেষ ওভারের আগে হলফ করে বলা যেতো না কারা জয়ী হচ্ছে।

কিন্তু সেই দিনগুলো এখন শুধুই অতীত আর স্মৃতিময়। সাম্প্রতিক বছরগুলোতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না পাকিস্তান। ম্যাচ শুরুর আগেই হেরে যায় পাকিস্তানের ক্রিকেটাররা।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে রোমাঞ্চ থাকলেও সেই রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে ব্যর্থ হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

ভারতীয়রা ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করলেও তাদের সাথে টেক্কা দিতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। তাইতো ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণ হারিয়ে গেছে।

গতকাল রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তান।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ইশান কিষানের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের রেকর্ড গড়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সাক্ষাতে এটাই দলীয় সর্বোচ্চ স্কোর।

রেকর্ড রান তাড়া করতে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভার থেকে উইকেট হারাতে থাকে আগা সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান।

ইনিংসের প্রথম দুই ওভারে মাত্র ১৩ রানে পাকিস্তান প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। দলীয় ৩৪ রানে বোল্ড হয়ে ফেরেন সাবেক অধিনায়ক বাবর আজম। তার বিদায়ে আরও বিপদে পড়ে যাকিস্তান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ