• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ফকিরাপুলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা: মির্জা আব্বাস

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ জামায়াত-শিবিরের কর্মীরা রাজধানীর ফকিরাপুলে সশস্ত্র অবস্থান করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার দিবাগত (১১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অনিয়মের চেষ্টা রুখে দেয়া হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনের আগের রাতেই বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে এনসিপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা। তারা কোথায় গিয়ে কী করছে, তা বোঝা কঠিন। তবে জনগণ ও আমাদের নেতাকর্মীরা কয়েকটি জায়গায় তাদের প্রতিহত করেছে। অনেক স্থানে তারা পালিয়ে গেছে।’

তিনি এ সময় নির্বাচনি সহিংসতার শঙ্কা জানিয়ে বলেন, ফকিরাপুল-আরামবাগের বিভিন্ন মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা। তারা কাল ভোট কেন্দ্রে যাবে। তবে রাত ১১টার পর যদি আবারও তারা কেন্দ্রে যায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

নিজ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র পূর্বপরিকল্পনা ছিল বলেও দাবি করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমার আসন নিয়ে অনেক আগে থেকেই ষড়যন্ত্র চলছে। কারচুপির আশঙ্কার কথা আগেই জানিয়েছি। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ