• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি বলছে, সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই।’

মালিকদের বর্তমান আর্থিক দুরবস্থার চিত্র তুলে ধরে বিটিএমএ সভাপতি বলেন, ‘আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। সব সম্পত্তি বিক্রি করে দিলেও শোধ করা যাবে না।’ সমস্যা সমাধানে সরকারি দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেন তিনি।

আমলাতান্ত্রিক জটিলতার প্রতি ইঙ্গিত করে বিটিএমএ সভাপতি বলেন, ‘সব মন্ত্রণালয়ের সব ডিপার্টমেন্টের কাছে গিয়েছি। তারা কেবল পিলো পাসিংয়ের মতো দায়িত্ব অন্যদের কাছে দিয়ে দিচ্ছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ