• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

লেবাননে হামলা অব্যাহত থাকলে আলোচনা নয়, বন্ধ করে দেওয়া হবে হরমুজও

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি করলেও দখলদার ইসরায়েল ইরানের মিত্র লেবাননের ওপর আজ বুধবার ব্যাপক হামলা চালিয়েছে। তাদের হামলায় লেবাননে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইরান মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, যদি লেবাননে হামলা বন্ধ না করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনায় বসবে না।

আগামীকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠক করার কথা রয়েছে।

তবে লেবাননে ইসরায়েলি আগ্রাসন চললে এ আলোচনা আর হবে না বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে তেহরান।

সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও আবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এর পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে আবারও হামলা শুরু হবে বলে সতর্কতা দিয়েছে দেশটি।

এদিকে আজ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, যুদ্ধবিরতির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের মিত্ররা থাকবে। অর্থাৎ হিজবুল্লাহর ওপরও হামলা বন্ধ হবে। কিন্ত ইসরায়েলি দখলদাররা চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালায়।

তারা মাত্র ১০ মিনিটের ব্যবধানে দেশটির রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় ১০০ বিমান হামলা চালায়। এতে শত শত মানুষ হতাহত হন।

হামলা অব্যাহত থাকলে আলোচনা হবে না জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছেন, “লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য আমরা আজকের দিন পর্যন্ত সময়সীমা ঘোষণা করছি। যদি এই আক্রমণ অব্যাহত থাকে, তবে আগামী শুক্রবারের আলোচনা আমাদের পক্ষ থেকে বাতিল বলে গণ্য হবে এবং আমরা তাতে অংশ নেব না।” সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ