• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

চীন সফরে যাচ্ছেন বিএনপি’র ২০ সিনিয়র নেতা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ সরকার গঠনের পর প্রথমেই চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। যার নেতৃত্ব দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কূটনৈতিক সূত্র জানায়, সরকার পরিচালনার দায়িত্বে আসার পর চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ বিএনপি’র বিশ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১৬ এপ্রিল বিএনপি উচ্চ পর্যায়ের দলটি চীন সফরে যাচ্ছেন। বিএনপির এই সফর সরকার ও দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ চীন বহু আগে থেকেই বিএনপি সরকার গঠন করলে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিয়ে আসছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে একই প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

চীন সফরে বিএনপি নেতৃবৃন্দের যে প্রতিনিধি দলটি আগামী ১৬ই এপ্রিল ঢাকা ছেড়ে চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. ইসমাইল জবিউল্লাহ, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এমপি, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমপি, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি, প্রশিক্ষণ সেল বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, এমপি, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আল নোমান, এমপি, মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব মো. মনোয়ার হোসেন, এমপি, মায়ের ডাক (মানবাধিকার সংগঠন) সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, এলজিআরডি মন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) এবং কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ