• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ

admin
আপডেটঃ : সোমবার, ২৩ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোয় ঘটনায় প্রতিবাদ হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

ফ্রান্স, গ্রীস, জাপান, পাকিস্তান, ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্সসহ বিভিন্ন দেশে ট্রাম্প ও নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয়েছে।

এ হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদকারীরা বলেছেন, এটি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে।

এছাড়া ইরানে মার্কিন হামলার প্রতিবাদে রোববার যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি শহরে বিক্ষোভ হয়েছে। দেশটির নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মার্কিন হামলা নিয়ে জাতিসংঘ কূটনীতিকরা যা বললেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের কূটনীতিকরা ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

রোববারের অধিবেশনে রাশিয়া, চীন ও পাকিস্তান ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানায় মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাব গ্রহণ করতে।

বিভিন্ন দেশের কূটনীতিকেরা সেখানে যা বলেছেন, তা সংক্ষেপে উল্লেখ করা হলো :
ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ববাসীর ধন্যবাদ জানানো উচিত। তিনি ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তারা ‘আলোচনাকে নাটকে পরিণত করেছে’।

ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, এটি ছিল ‘যুক্তরাষ্ট্রের স্পষ্ট আগ্রাসন’। ওয়াশিংটন ‘অযৌক্তিক অজুহাতে’ এ হামলা চালিয়েছে।

চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, বেইজিং ‘মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে’।

রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র ‘বিপদের দরজা খুলে দিয়েছে’। তারা ‘কূটনীতি নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না’।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইতোমধ্যেই ঝুঁকির মুখে থাকা ওই অঞ্চলে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘একটি বিপজ্জনক মোড়’ এনে দাঁড় করিয়েছে। আমেরিকা সংঘাত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্য এক ‘নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার চক্রে’ পড়ে যেতে পারে। সূত্র-বিবিসি, নিউইয়র্ক টাইমস।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ