• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন

চীন সফরে গেলেন সেনাপ্রধান

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ